মৃত্যুর আগে গুগলে কাদের নাম খুঁজেছিলেন সুশান্ত সিং রাজপূত

4th August 2020 6:55 pm শিল্প-সংস্কৃতি
মৃত্যুর আগে গুগলে  কাদের নাম খুঁজেছিলেন সুশান্ত সিং রাজপূত


দিনটা ছিল ১৪ই জুন। বান্দ্রার ফ্ল্যাটে আত্মঘাতী সুশান্ত সিং রাজপুত। হটাৎ এই খবর সোশ্যাল মিডিয়ায় আসতেই শোকে পাথর হয়ে গেছিলো তার ফ্যানেরা । প্রথমে কিছু সংবাদ মাধ্যমসহ গোটা দেশের মানুষ বিশ্বাস করতে পারেননি। তারপরই সংবাদ এলো ঘটনাটি সত্যিই। পুলিশি তদন্তে জানা গেলো অবসাদের শিকার সুশান্ত সিং রাজপুত। কিন্তু তা মানতে নারাজ গোটাদেশ, বলিউডের একাংশ, এবং রাজনৈতিক মহলের কিছু ব্যক্তিত্ব। উঠে এলো একের পর এক তথ্য। পরিষ্কার হল বলিউডের কালো দিক। জনসাধারণ বুঝলো বলিউডে প্রতিভার কোনো দাম নেই চলছে স্বজনপোষণ নীতি। তাই সুশান্তের মৃত্যুর রহস্য উন্মোচন করতে সবর গোটা দুনিয়া।

জোর কদমে চলছে পুলিশের তদন্ত। মুম্বাই এবং বিহার পুলিশ নিজের মতো করে রহস্যের উন্মোচন করতে ব্যস্ত। ইতিমধ্যেই সুশান্তের ফোন এবং ল্যাপটপ এর রিপোর্ট এসেছে। আত্মঘাতী হওয়ার আগে সুশান্ত এই জিনিসগুলি গুগলে বার বার দেখেন। প্রথমত তিনি নিজের নাম বার বার খোঁজেন গুগলে। তারপর তিনি তার প্রাক্তন ম্যানেজার দিশার নাম খোঁজেন গুগলে। এছাড়াও অবসাদ এবং মানসিক চাপ নিয়ে কিছু জিনিস খুঁজে দেখেন। আর যন্ত্রণাহীন ভাবে কিভাবে মৃত্যুবরণ করা যায় সেই বিষয়েও গুগলে তথ্য খুঁজছিলেন সুশান্ত।





Others News