ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার

27th May 2021 7:33 am স্থানীয় খবর
ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার


গত বছর আমফান ঝড়ে যে ভাবে মানুষের ক্ষতি হয়েছিল শুধু মাত্র আগাম কোনো সতর্কতা না থাকার কারণে, সেই জন্য এবার যে সুপার সাইক্লোন যশ আসছে তাতে যেন অঘটন না ঘটে তার জন্য প্রস্তুত ছিল বাদুড়িয়া পৌরসভা।বাদুড়িয়া পৌরসভার,১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের মাননীয় জনপ্রতিনিধি, প্রসূন চ্যাটার্জী, আনিসুদ্দিন গাজী ও লিয়াকত আলী মহাশয়ের উদ্যোগে এলাকারই কুমুদিনী বালিকা বিদ্যালয়ে এক সাইক্লোন সেফ সেলটার এর ব্যবস্থা করা হয়।এই সেফ সেল্টার মূলত যাদের মাটির বাড়ি, টালির বাড়ি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে তাঁদেরকে আশ্রয় দেওয়া হবে এবং সাথে সাথে তাঁদের তিন বেলা রান্না করা খাওয়ার, প্রয়োজনীয় ওষুধ এবং আলো, পাখার ব্যবস্থা করা হবে।

 

এই বিষয়ে প্রসূনবাবুর বক্তব্য, আমফানের পরে সারা বাংলা জুড়ে যেভাবে লাখো তৃণমূলের কর্মী রা রাস্তায় নেমে মানুষের পাশে ছিল, ঠিক এবারও আবহাওয়া দপ্তর যখন থেকে ঝড়ের পূর্বাভাস দিয়েছে তখন থেকে আমাদের কর্মীরায় রাস্তায় নেমে মানুষ কে সতর্ক করার পাশাপাশি তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। সারা বাংলায় এই সময়ে তৃণমূলের নেতা, কর্মী রা ছাড়া আর কাউকেই দেখা পাওয়া যাবে না,কিন্তু ভোটের সময় অন্য অন্য দল গুলোকে ঠিক দেখা যায় কিন্তু আজ তাঁদের দেখা নেই। তাঁদের কে তিনি পরিযায়ী বলেছেন।





Others News

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার

ঝড়ের আগাম সতর্কতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে সেফ সেলটার


গত বছর আমফান ঝড়ের ফলে যে পরিস্থিতি তৈরী হয়েছিল, এই বার যশ ঘূর্ণি ঝরে যেন সেই রকম পরিস্থিতি না হয় সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার খুবই তৎপর।ঝড়ের আগাম তৎপরতা হিসাবে বাদুড়িয়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার চেয়ারপার্সন মাননীয় দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় সমস্ত পৌর এলাকায় যাদের মাটির বাড়ি,টালির বাড়ি, তাঁদের জন্য সমস্ত স্কুলে থাকার ব্যবস্থা ও তিন বেলা রান্না করা খাওয়ার ব্যবস্থা করেছেন।
 দীপঙ্কর বাবুর বক্তব্য গত বছর আমফান পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার তথা লাখো তৃণমূলের নেতা কর্মী রা যেভাবে বিপদ গ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল ঠিক তেমনই যেদিন থেকে আবহাওয়া দপ্তর যশের পূর্বভাস দিয়েছে সেদিন থেকেই এলাকায় এলাকায় মাইকিং করে বাসিন্দা দের সতর্কতা করা, নদী বাধ মেরামত করা হয়েছে, এবং বিভিন্ন সরকারি স্কুল কে সাইক্লোন সেলটার করা হয়েছে সেখানে ইতি মধ্যে প্রচুর মানুষ আশ্রয় নিয়েছে ও তাঁদের কে তৃণমূলের কর্মী রা নিয়মিত দেখাশোনা থেকে দরকারি ওষুধ ও তিন বেলা রান্না করা খাওয়ার খাওয়াচ্ছেন।