বাদুড়িয়া বার্তা:বাংলার ক্রিকেটে বাঙালি খেলোয়াড় দের অগ্রাধিকার দিতে হবে এই দাবী নিয়ে অনেক দিন থেকেই আন্দোলন করে যাচ্ছে বাংলা পক্ষ। তাঁদের দাবী, যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয় ডমিসাইল নীতি চালু করানোর পর এবার বাংলার ক্রিকেট বোর্ডে ডোমিসাইল নীতি চালু করালো বাংলা পক্ষ। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার দলগুলো যখন বাইরের খেলোয়াড় দেরতোষণে ব্যস্ত ছিল তখন বাংলা পক্ষ রাস্তায় নেমে বাঙালির অধিকারের দাবিতে লড়াই করেছিল। সিএবি-তে ডোমিসাইল-এর জন্য আন্দোলন করতে গিয়ে বাংলা পক্ষর লড়াকু সহযোদ্ধা দেবাশীষের হাতের কব্জি ভেঙে দিয়েছিল তিন বাইরের খেলোয়াড় । কিন্তু আটকাতে পারেনি। কোন বহিরাগত মাফিয়া বাঙালির ভবিষ্যৎ ঠিক করবে না।এর পড়ে বাংলা পক্ষ চাইছে এরপরে সিএবি প্রশাসনে ১০০% বাঙালি আনতে হবে।